প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে আলোচনা হয় দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
সুত্রে জানা যায়, বিকেল ৩টা ৪০ মিনিটে দীনেশ ত্রিবেদী মন্ত্রণালয়ে এসে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে। দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। এ ছাড়া বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে গুরুত্বারোপ করা হয়।
এ সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বক্তব্য প্রদানকালে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফরটি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন