প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
জানা গেছে, পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন।
জেলা হাসপাতালের ডেঙ্গু আলাদা কর্নার খুললেও রোগীর চাপ বাড়ছে। রোগী ও তাদের স্বজনেরা জানান, ডেঙ্গু কর্নারে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।
পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান জানান, পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ জন।
উল্লেখযোগ্য বিষয় হলো, জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া, একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন