প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের ভয়াবহ বন্যা এবং পাহাড়ধসের কারণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে, চলমান মৌসumi বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবেলায় আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও শোক প্রকাশ করছি।
তিনি তার পোস্টে আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সকল পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগণের নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন পার করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন