প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বায়ুমানের সূচকে প্রতিদিন বিভিন্ন শহরের অবস্থার পরিবর্তন ঘটে চলেছে। বৃষ্টির কারণে কোথাও কোথাও বায়ুমানের সাময়িক উন্নতি লক্ষ্য করা গেলেও দূষণের প্রভাব পুরোপুরি দূর হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে কয়েক দিনের বৃষ্টির পর ঢাকা শহরের বায়ুর মান বর্তমানে মাঝারি পর্যায়ে অবস্থান করছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকার স্কোর ছিল ৭৪। এই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৩১তম স্থানে ছিল।
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা শীর্ষে ছিল। দ্বিতীয় অবস্থানে ১৬৮ স্কোর নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা রয়েছে, তৃতীয় অবস্থানে ১৫৩ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর রয়েছে, চতুর্থ অবস্থানে ১৫১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রয়েছে এবং পঞ্চম অবস্থানে ১৩৩ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর রয়েছে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে যানবাহন থেকে বের হওয়া কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন।
তাদের ধারণা, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর এবং টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে বায়ুর মানের স্থায়ী উন্নতি আনা সম্ভব হবে না।
আইকিউএয়ারের স্কোর ৫০ এর নিচে ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝে মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে অভিহিত করা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীরা বাড়ির ভিতরে থাকতে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গন্য করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন