প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে চোরাই মোটর সাইকেলসহ একজন চোর এবং একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি ঘটে গত ১২ তারিখে, যখন খালিয়ায় মসজিদের সামনে খালিয়া গ্রামের মৃত নওশের গাজঅর ছেলে সাদ্দাম হোসেন একটি মোটর সাইকেল চুরি করে। এ ঘটনায় থানায় মামলা হয় (মামলা নম্বর-২৬, তারিখ-২৩/০৭/২৬), এরপর ওসি শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস অভিযান চালিয়ে দেবহাটা থানার পারুলিয়া বাজার থেকে চোরকে মোটর সাইকেলসহ গ্রেফতার করেন। অপরদিকে, এএসআই তারিক উর রহমান একটি পৃথক অভিযানে দরহাহপুর বাজার সংলগ্ন শেখ শাহিন টি স্টোরের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দরগাহপুর গ্রামের মৃত শেখ মহিনুর রহমানের ছেলে শেখ জীবন, যিনি শেখ তবিবুর রহমান জীবন নামে পরিচিত, তাকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে থানায় (মামলা নম্বর-২৭/১৪৪, তারিখ-২৪/০৭/২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক) মামলা) রুজু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন