প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরে ঘুমের ওষুধ খেয়ে একজন যুবক আদ দ্বীন (২৩) এর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আত্মীয়স্বজন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আক্রমণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এটি ঘটেছে রোববার (১২ জুলাই) দিবাগত রাতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ জানায়, আদ দ্বীন ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে পরিবারের সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসা শেষে তাকে আবার বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে তাকে শ্যামলীর সিটি কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, ওই যুবককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে মৃত্যুর ঘটনা ঘটে। স্বজনেরা জানান, ভুল চিকিৎসার কারণে তাকে মারা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন