প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। সোমবার (১৩ জুলাই) সকালে সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুইজন হলেন- লোকমান মন্ডল (৫৫) এবং তার স্ত্রী দেলোয়ারা (৫০)।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানিয়েছেন, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতে থাকতেন। আজ ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন করে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে বেরিয়ে আসার সময় মুক্তার চিৎকার শুরু করেন। তখন প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হন। এরপর স্থানীয়রা থানায় খবর দেয় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, দম্পতির মৃত্যুর কারণ এখনও প্রাথমিকভাবে জানা যায়নি। তবে জানা গেছে, তাদের ছেলে মুক্তার Online জুয়ায় আসক্ত এবং দীর্ঘদিন ধরে বাবা-মাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন