প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই মৌসুমে উফশী রোপা আমন ধান, মরিচ, গ্রীষ্মকালীন উফশী সবজি এবং ফলজ, বনজ ও ভেষজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় রোপা আমন ধান চাষের জন্য ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া, মরিচ চাষের জন্য ৫০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি এমওপি ও ১৫ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের জন্য ২৬৪ জন কৃষককে পাঁচটি করে গাছের চারা, পাঁচটি খুঁটি এবং ৪০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। জানা গেছে, এছাড়া ৩০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৮ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, তামান্না ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল মুন্সি, মো. মশিউর রহমান সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন