প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন নতুন রোগী।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত জনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে জুন মাসে, যেখানে ১৩ জন মারা গেছে। জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৫৭০ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন