প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
চাকরির বিবরণ
কোম্পানির নাম: Unity Land Sdn Bhd
পদের নাম ও পদসংখ্যা
১. কাঠমিস্ত্রি–২০
২. নির্মাণশ্রমিক–৭০
৩. রাজমিস্ত্রি–২০
৪. ইলেকট্রিশিয়ান–৫
৫. ট্রাক ড্রাইভার–২
৬. ভারী যানবাহন চালক–২
৭. অপারেটর–৪
৮. প্লাম্বার–১০
৯. ওয়েল্ডার–১৫
বেতন/মজুরি (ব্রুনেই ডলার)
১ থেকে ৩ নম্বর পদে ২০ ডলার (২,৪৫৮.৮৫ টাকা) বেতন নির্ধারণ করা হয়েছে। ৪ থেকে ৯ নম্বর পদে ২২ ডলার (২,৭০৪.৭২ টাকা) বেতন দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬।
বয়স
আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
অন্যান্য সুবিধা
কোম্পানি কর্মীদের থাকার খরচ বহন করবে, এবং বিমান ভাড়া নিয়োগকর্তা প্রদান করবে।
অভিজ্ঞতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
আবেদন করতে হবে brms.boesl.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি ১০০ টাকা।
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীদের ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে। আধা-দক্ষ/অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা জমা দিতে হবে।
দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশের মেডিক্যাল টেস্টের ফি কর্মীদের বহন করতে হবে।
শর্তাবলী
১. শ্রম চুক্তির মেয়াদ হবে দুই বছর এবং এটি নবায়নযোগ্য।
২. কর্মঘণ্টা হবে দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন