প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, "স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি। এ লড়াই জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য।"
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি উল্লেখ করেন, "জনগণের প্রয়োজনে আট দফা থেকে এক দফা ঘোষণা করা প্রয়োজন হতে পারে। বর্তমান সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।"
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেন, "৭০ শতাংশ মানুষ গণরায় দিয়েছে, সংস্কারের দাবি পাশ কাটিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করলে পরিণাম অতীতের মতোই হবে।"
পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।
এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন