প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর পদ্মা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে মাছের পরিবর্তে উঠে এসেছে একটি গ্রেনেড।
বুধবার (১৫ জুলাই) চারঘাট থানাধীন রাওথা গ্রামে সাইদুর নামক ওই জেলের জালে গ্রেনেডটি উঠে আসে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বৃহস্পতিবার (১৬ জুলাই) জানান, রাজশাহীর চারঘাট থানাধীন রাওথা গ্রামের সাইদুর নামের একজন জেলে পদ্মা নদীতে মাছ ধরার সময় তার জালে মাছের বদলে একটি ছোট কিন্তু ভারী বস্তু উঠে আসে। কর্দমাক্ত বস্তুটিকে তিনি মূল্যবান মনে করে বাড়িতে নিয়ে যান। সেটিকে পরিষ্কার করার সময় জেলের ছেলে সাব্বির রহমান গুগলে সার্চ দিয়ে বুঝতে পারেন এটি হয়তো বোমা বা গ্রেনেড হবে। তখন তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে চারঘাট থানা, বম্ব ডিসপোজাল ইউনিট এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।
খবর পেয়ে চারঘাট থানা ও বম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে এবং যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করে, বলছেন আনোয়ার সাত্তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন