প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরে আজ বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল ১০ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক আবু সাঈদ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জুলাই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াত আমীর তোফাজ্জল হোসেন ফরিদ এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন