প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের নড়িয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোসাইন আহম্মেদ (৫৫) নামের এক মাদরাসার প্রিন্সিপালকে। অভিযোগ রয়েছে, ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে এই ঘটনা ঘটানো হয়।
পুলিশ সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কিশোরী পেটব্যথায় অসুস্থ হলে তার মা তাকে কবিরাজি চিকিৎসার জন্য হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান। এ সময়, মাকে তেল ও পানি আনতে বাড়িতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার চেষ্টা করেন তিনি। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত পালিয়ে যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন