প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিষ্ণু, শিব, কালী, নারায়ণ ও অন্নপূর্ণা মন্দিরের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সম্পর্কিত ঘটনা নিয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগুরপুর গ্রামের তপন মিত্র, সমীর দাস ও পলাশ কুণ্ডসহ কয়েকজন মন্দিরের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বরুণ দাস উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন