প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দ্বিতীয়বারের মত ঢাকায় মঞ্চ মাতালেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসনের পর, ঢাকার মঞ্চে নিজের প্রিয় গানগুলো গেয়ে শোনান দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এ গায়ক।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। ওই কনসার্টে প্রিয় গায়ককে একনজর দেখতে, তার সঙ্গে গলা মেলাতে যেন ভেঙে পড়েছিল জনসমুদ্র।
রোদ বৃষ্টির খেলায় বৈরী পরিবেশেরও অসংখ্য ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে কনসার্ট। হাজারো কণ্ঠের সঙ্গে গায়কের গাওয়া প্রিয় গানগুলো যেন পরিণত হয় এক অবিস্মরণীয় সুরের উৎসবে। ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে আবেগে ভাসেন আতিফ।
মঞ্চে ওঠার পর টানা প্রায় দুই ঘণ্টা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’ সহ অসংখ্য হিট গানে দর্শকরা গলা মিলিয়ে তৈরি করেন এক অন্যরকম আবহ।
শুধু গান নয়, পুরো কনসার্টজুড়েই ছিল আতিফের প্রাণবন্ত উপস্থিতি। কখনও দর্শকদের কাছে গিয়ে অটোগ্রাফ দেয়া, কখনও হাসি, কখনও হাত নেড়ে শুভেচ্ছা জানানো – সব মিলিয়ে শিল্পী আর ভক্তদের দূরত্ব যেন মিলিয়ে যায় এক মুহূর্তেই। পুরো ভেন্যু রূপ নেয় এক অনন্য সংগীত উৎসবে।
বাংলাদেশী ভক্তদের প্রসঙ্গে আতিফ আসলাম বলেন, “আমার গানের শ্রোতার বড় একটি অংশ বাংলাদেশে। তাই এ দেশের মানুষের প্রতি আমি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশ ও এদেশের মানুষকে ভালোবাসি। তাই এ ভাষায় গান গাওয়ার ইচ্ছা আছে আমার। কিন্তু ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চাই না। কারণ বাংলা ভাষার অসম্মান আমি কোনোভাবেই করতে চাই না।”
আতিফ আসলাম জানান, দেব ও রুক্সিণী মৈত্র অভিনীত কলকাতার ‘ককপিট’ সিনেমার ‘মিঠে আলো’ গান তিনি গেয়েছিলেন। তাই বাংলা ভাষাটা আরও ভালো করে আয়ত্ত করে ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন