প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. জুয়েল (২৮) নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকায় শাহ হাবিব আলীম মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহণের একটি বাস এবং মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এই সময় পূর্বাশা পরিবহণের সুপারভাইজার মো. জুয়েলের মৃত্যু ঘটে।
করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দাবোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হয়। এরপর চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি মহাসড়কের উপর পার্ক করে রাখেন। এই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহণের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারে বসে ছিলেন। ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন