প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে’র সঙ্গে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এটি আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা এবং খরার মতো চ্যালেঞ্জগুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জের মোকাবেলায় একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
মন্ত্রী আরও জানান, সরকার নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। তিনি পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্বকে আরও জোরদার করার আহ্বান জানান।
জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন