প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার অপ্রতিমের ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। বিকেলে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল অপ্রতিমের বাবা ও মায়ের গন্ধমতির বাসায় সাক্ষাৎ করেন।
অপ্রতিমের বাবাকে মোবাইল ফোনে নুরুল হক নুর বলেন, "অপ্রতিমের বিষয়টি সারা দেশব্যাপী আলোচিত হয়েছে। আপনারা খুব কষ্টে আছেন। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আপনারা দেখেছেন সরকার পুলিশের মাধ্যমে কীভাবে অ্যাকশন নিয়েছেন। আমরা আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।"
এসময় অপ্রতিমের বাবা শাহরিয়ার কে এম ফিরোজ শাহরিয়ার ভিপি নূরকে জানান, "আমরা জানি না কবের আইনে দুজন আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করা হোক। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের বিচার নিশ্চিত করা হোক।"
এসময় গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাড. জয়নাল মাজহারি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল হোসেন, মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফ আহমেদ তানজিদ এবং সেক্রেটারি নাইম জামান উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন