প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আয়াস নামে ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু ঘটে।
বুধবার (৮ জুলাই) সকালে সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
পরে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম আয়াস, যিনি নগরীর ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ নগরীতে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় গড়ে উঠে তীব্র জলাবদ্ধতা।
ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ঝরে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়।
এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছে।
নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড়, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়।
অনেকের বসতঘরে পানি ওঠার ফলে ভোগান্তির মাত্রা বেড়েছে।
অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি সড়কে উঠে আসায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
অতীতে এই ধরনের বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটেছে।
মৃত শিশুর মামী রুমানা আক্তার জানান, সারারাত বৃষ্টি হয়েছে এবং এছাড়াও বৃষ্টির ফলে আবিরের ঘরের মেঝেতে পানি উঠে যায়।
ঘটনাস্থলে শিশুটি তার মায়ের সাথে ঘুমাচ্ছিল।
হঠাৎ করে শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. সুজাউদ্দিন জানিয়েছেন, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্বজনরা জোরপূর্বক শিশুর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন