প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে সাদিক (২৬) নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন। সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একজন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সদস্য।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ ডুবুরিকে উদ্ধার করতে নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য গত বছর সেরা ডুবুরি হিসেবে তিনি ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেয়েছেন।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নদী ফায়ার স্টেশনের জেটির আশপাশে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে থাকায় নৌযান চলাচলে বেশ সমস্যা হচ্ছিল। সকালে স্পিডবোট নিয়ে সহকর্মীদের সঙ্গে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন সাদিক। একপর্যায়ে তিনি স্পিডবোট থেকে পানিতে পড়ে নদীতে তলিয়ে যান। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
উপ-সহকারী পরিচালক আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে বিকেল ৫টা পর্যন্ত সাদিকের কোনো খোঁজ মেলেনি।
এদিকে, সাদিকের নিখোঁজের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা শীতলক্ষ্যা নদীর ডালপট্টি ফায়ার ঘাটে ছুটে আসেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ সাদিকের পরিবারকে সান্ত্বনা দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন