প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতের হামলার নাটক সাজিয়ে বড় জা রিগান আক্তার মিমকে (২৪) শ্বাসরোধে হত্যার একটি ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার আপন ছোট জা কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩)। সে ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারার অধীনে জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৫ জুলাই) গভীর রাতে, শাহরাস্তি পৌরসভার বত্তলা নামক এলাকায়, যেখানে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চাঁদপুরের আদালতে জবানবন্দি দেওয়ার সময় মিনার বর্ণনায় হত্যার পুরো ঘটনা তুলে ধরা হয়েছে। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, নানা কারণে তার বড় জা মিমের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাতের আঁধারে তাকে হত্যার পদ্ধতি বেছে নেন তিনি। জবানবন্দি সম্পন্ন হওয়ার পর মিনাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান জানান, বুধবার রাতে মিম খুন হওয়ার পর তার ছোট জা মিনার দাবি ছিল যে, তাদের বসতঘরে ডাকাতদল হানা দিয়েছে। ডাকাতরা মিনাকে বেঁধে রেখে মিমকে শ্বাসরোধে হত্যা করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
লুৎফর রহমান আরও জানান, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে মিনা জিজ্ঞাসাবাদের জন্য আটক হন এবং পরে পুলিশের কাছে এবং আদালতে পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন।
অন্যদিকে, জানা গেছে যে, মিনা ও মিম গ্রামের বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। এমতাবস্থায়, মিমের স্বামী সাইফুল ইসলাম রনী ঢাকায় এবং মিনার স্বামী ইফতেখার আলম রিফাত প্রবাসে থাকেন। দুই পরিবারেই তিনটি শিশুসন্তান রয়েছে। তবে একই বসতঘরের আলাদা আরেকটি কক্ষে রয়েছে বৃদ্ধ দাদা শ্বশুর নূরুল ইসলাম।
এদিকে, মেয়েকে হত্যার অভিযোগ এনে মিমের বাবা কবির হোসেন বাদী হয়ে মিনাকে আসামি করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন