প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের দক্ষিণে রূপারচর সংলগ্ন সাগরে চারদিন ধরে একটি মাছ ধরার ট্রলার, এফবি তাওসীন, বিকল অবস্থায় ভাসমান রয়েছে।
এ ট্রলারে মালিকসহ মোট ১৮ জন জেলে রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে উত্তাল সাগরে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার ট্রলারের পাখা ভেঙে যাওয়ার পর থেকে এই ১৮ জেলে সাগরে আটকে আছেন। ট্রলারটির মালিক হচ্ছেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ মাঝি।
মঙ্গলবার নেটওয়ার্ক পাওয়ার পর তিনি বিষয়টি নিজ এলাকার মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। এরপর ফরহাদ হোসেনের ছেলে জোনায়েদ আল সাকি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের জন্য সহায়তা চান।
ফরহাদ হোসেন পাটোয়ারী জানান, ৯৯৯-এ কল করার পর নৌপুলিশ যোগাযোগ করে। কিন্তু বড় বোট না থাকার কারণে তারা উদ্ধার অভিযানে যেতে পারেনি। জেলেদের উদ্ধার করতে নিজেদের একটি ট্রলার পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন, কোস্টগার্ড, নৌপুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জেলেদের দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন