প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সকাল থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা গ্রামের বাসিন্দা আবেদ আলী টুনি।
শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন আবেদ আলী টুনির পরনের জীর্ণ পোশাক এবং সার্বিক অবস্থার দিকে লক্ষ্য করে মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিকভাবে তার প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেন।
এরপর জেলা প্রশাসকের নির্দেশনায় আবেদ আলী টুনিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার জন্য প্রয়োজনীয় নতুন পোশাক কেনার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, "মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার সুন্দরতম প্রকাশ।" তিনি আরও বলেন, ভবিষ্যতে এই অসচ্ছল ও দরিদ্র মানুষটির পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন