প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও বিশ্ব ফুটবলে একটি বড় বিতর্কের সৃষ্টি করেছেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা নিয়ে সদস্য দেশগুলোর কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি। এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২১১টি সদস্য ফেডারেশনকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
ইনফান্তিনোর পরিকল্পনার মূল বিষয় অনুযায়ী, ২০ বিলিয়ন ডলারের একটি নতুন ফিফা সহযোগী প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়েছে, যেখানে ২০ শতাংশ মালিকানা থাকবে বেসরকারি বিনিয়োগকারীদের। এই প্রতিষ্ঠান ভবিষ্যতে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। এই পরিকল্পনার প্রধান বিনিয়োগকারী হিসেবে জশুয়া কুশনারের প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল' রয়েছে।
যদি প্রস্তাবটি অনুমোদন হয়, তবে প্রতিটি সদস্য ফেডারেশন ২০৩০ বিশ্বকাপকে কেন্দ্র করে ২০ মিলিয়ন ডলার করে অতিরিক্ত অর্থ পাবে। অন্যদিকে, যদি প্রস্তাবটি বাতিল করা হয়, তবে আগের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের চার বছরে ১০ মিলিয়ন ডলারের সুবিধা পাবার কথা রয়েছে।
তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা শুরু থেকেই এই পরিকল্পনার কড়া বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, ‘বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’ এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে উয়েফা। প্রয়োজনে ফিফার প্রতিযোগিতাকে বয়কট করার মতো কঠোর পদক্ষেপও বিবেচনা করা হচ্ছে বলে ইউরোপীয় ফুটবল মহলে আলোচনা চলছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাপ-ও অভিযোগ করেছে যে, এতো গুরুত্বপূর্ন একটি পরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়া তা প্রকাশ করা হয়েছে।
সমালোচকদের আশঙ্কা, বেসরকারি বিনিয়োগকারীদের মুনাফা নিশ্চিত করতে ভবিষ্যতে বিশ্বকাপের আয়োজন আরও ঘন ঘন হতে পারে, দল সংখ্যা বৃদ্ধি এবং টুর্নামেন্টের বাণিজ্যিকীকরণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন