প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের দাবার টিমটি বিশ্ববিদ্যালয়ের দাবা খেলোয়াড়দের সংগঠন ‘রুয়েট চেস ক্লাব’ এর উদ্যোগে তৈরি করা হয়েছে।
এ প্রতিযোগিতা বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হবে, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুরা অংশ নেবেন। রুয়েটের প্রতিনিধিত্ব করতে ছয় সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর।
দলের অন্যান্য সদস্যরা হলেন- ২০২১-২২ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের মো. কাওসার আলী, যন্ত্রকৌশল বিভাগের মো. নাজমুস শাহাদাত, ইসিই বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম, এস এম সাদমান আজিজ সিফাত এবং একই বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।
রুয়েটের দাবারু দল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলের সঙ্গে নিজেদের কৌশল, মেধা ও দক্ষতার লড়াইয়ে অবতীর্ণ হবে। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড সুইস পদ্ধতিতে পরিচালিত হবে এবং দিনব্যাপী মোট ৭ রাউন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে অর্জিত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
রুয়েট চেস ক্লাবের সভাপতি রিব্বি মোহাম্মদ ওমর জানান, "আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় রুয়েটের প্রতিনিধিত্ব করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। টিম মেম্বারদের দক্ষ কৌশলে ভালো ফলাফল অর্জন এবং রুয়েটের সুনাম অক্ষুণ্ন রাখতে পারবো বলে বিশ্বাস করি। সর্বোপরি, খেলাধুলার প্রকৃত উদ্দেশ্য চিত্ত বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশ বজায় রাখা; আমাদের অংশগ্রহণমূলক কার্যক্রম অন্যদেরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করি।"
প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই রুয়েট চেস টিমের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়েছে। দাবাপ্রেমী শিক্ষার্থীরা আশা করছেন, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার এই আসরে দক্ষতা ও কৌশলনির্ভর খেলায় সফলতার মাধ্যমে রুয়েটের প্রতিনিধিত্ব করবে দলটি। একই সঙ্গে, প্রতিযোগিতার উপলক্ষ্যে রুয়েট চেস ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রস্তুতি ও উৎসাহের আমেজ বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন