প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে ভেঙে চারটি নতুন রাজ্য গঠনের পরিকল্পনা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী এবং সোহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর।
রাজভর জানান, নতুন ‘পূর্বাঞ্চল’ রাজ্য গঠনের ক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রাজভর সম্প্রদায়ের একজনকে নির্বাচিত করা হবে।
আম্বেদকরনগরে অনুষ্ঠিত এক জনসভায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন যে, জাতি শুমারি সম্পন্ন হওয়ার পর রাজ্য বিভাজনের কাজ শুরু হবে।
প্রস্তাবিত চারটি নতুন রাজ্যের মধ্যে রয়েছে—পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড এবং হারীত প্রদেশ। রাজভরের মতে, পূর্বাঞ্চলে রাজভর জনগণের সংখ্যা সবচেয়ে বেশি, তাই সেখানে ক্ষমতার শীর্ষে এই সম্প্রদায়ের প্রতিনিধির অবস্থান থাকবে।
২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পূর্বে রাজভরের এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে পুরোনো রাজ্য বিভাজনের আলোচনাকে আবার উজ্জীবিত করেছে। প্রশাসনিক সুবিধার জন্য বিশাল এই রাজ্যটিকে ভাগ করার দাবি বহুদিন ধরেই উঠছে। ২০১১ সালে মায়াবতীর সরকার বিধানসভায় চারটি ভাগে বিভাজনের প্রস্তাব পাস করলেও কেন্দ্র সরকার তখন তা অনুমোদন করেনি।
সমাবেশে অনগ্রসর শ্রেণীর (ওবিসি) ২৭ শতাংশ কোটার সুবিধা সবার জন্য সমানভাবে পাওয়া উচিত বলেও জোর দিয়েছেন রাজভর। তিনি আশা প্রকাশ করেন যে, জাতি শুমারির পর অনগ্রসর শ্রেণীর সকলের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন