প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি এখন নেই। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৬ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে বারেসির মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফ্রাঙ্কো বারেসি পুরো পেশাদার ক্যারিয়ারটি কাটিয়েছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে লাল-কালো জার্সিতে খেলেছেন বারেসি, যার মধ্যে ১৫ মৌসুম তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইতালির জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলের হয়ে তিনি ৮১টি ম্যাচে খেলেছেন।
আশি ও নব্বইয়ের দশকে বারেসি এসি মিলানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন। তার নেতৃত্ব এবং অবদান দিয়ে ক্লাবটি জিতেছে তিনটি ইউরোপিয়ান কাপ, যা বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। এছাড়াও, তিনি ছয়বার সেরি আ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন। কিংবদন্তি এই ডিফেন্ডার ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্যও ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এসি মিলান গভীর শোক প্রকাশ করে জানায়, ফ্রাঙ্কো বারেসির মৃত্যুতে পুরো এসি মিলান পরিবার মর্মাহত। তার আদর্শ, নেতৃত্ব, এবং অবদান ক্লাবের ইতিহাসে এবং ডিএনএ-তে চিরকাল অমলিন হয়ে থাকবে। তিনি মিলান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন, তাঁর আইকনিক ৬ নম্বর জার্সির মতোই। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
ক্লাবটি আরও উল্লেখ করেছে, বারেসির বিদায়ের ফলে কেবল এসি মিলান নয়, পুরো বিশ্বের কোটি কোটি ‘রসোনেরি’ সমর্থকও নিজেদের পরিবারের একজন সদস্যকে হারানোর বেদনা অনুভব করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন