প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান পদে নিয়োগ পেয়েছেন ড. ফরিদ বিন আলী আল-গামদি। একইসঙ্গে, তাকে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে এই পদে নিয়োগ দেন।
এই নিয়োগের উদ্দেশ্য হলো দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করা। এর ফলে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় সেবা উন্নত করার পাশাপাশি সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
অধ্যাপক ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রশাসক। তিনি অতীতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তার একাডেমিক ও প্রশাসনিক অবদান প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি তার নতুন দায়িত্বে সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরও উন্নত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন