প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক হওয়া সেই প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় মুক্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি এবং সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মেসের পাশে কাঁঠালবাগান থেকে স্থানীয়রা ওই দুই শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
তবে পরবর্তীতে উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে। আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান মন্তব্য করেন, ‘উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ছেলে-মেয়ে দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধির আওতায় পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন