প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ফলে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদের পাশে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে এবং গুলি চালায়।
বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে মসজিদে উপস্থিত মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীর এবং কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল এবং নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কোহাতের এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সরকার এবং স্থানীয় প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন