প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটি, ১৮ জুলাই ২০২৬ : জেলা সদর থেকে উদ্ধার করা একটি বনমোরগ আজ কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগের দ্বারা অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা শহরের দোয়েল চত্বর থেকে বনমোরগটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বিকেলে সেটিকে কাপ্তাইয়ে অবমুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে বন বিভাগের সদস্যরা জেলা শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করেন। এর পূর্বে, বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনমোরগটির বিক্রেতা পালিয়ে যান এবং সেটি ফেলে রেখে যান। পরে বনমোরগটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়েছে। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন