প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাট, ৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাগেরহাটে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বাগেরহাটে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই মিছিলটি জেলার খানজাহান আলী মাজার এলাকার খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দের আবহ ছিল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন