প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এই অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির জন্য ব্যবহার করা বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, কিছু যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র।
গ্রেফতার করা আসামিরা হলেন, রাজধানীর বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার বাসিন্দা মোঃ আলমগীর ওরপে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোডের মোঃ আলী আরমান (৩৬), সাভার থানার মোঃ শাহজাহান (৪০) এবং আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় একটি ইয়াবা তৈরি ও ক্রয়-বিক্রয় কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এছাড়া তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেদের জন্য ইয়াবা উৎপাদন করতেন। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মোট তিনটি মাদক আইনের মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব নিশ্চিত করেছে যে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। যদি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে নিকটস্থ আইন-শৃঙ্খলাবাহিনী বা র্যাবকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন