প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরোকে একত্রিত করে সফলভাবে পৃথিবীর মানচিত্র তৈরি করা হয়েছে। অবিশ্বাস্যভাবে, পুরো কাজটি সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু এই দ্রুততম সময়ে প্লাস্টিকের ব্লক ব্যবহার করে মানচিত্রটি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।
লেগো হলো প্লাস্টিকের তৈরি বিশেষ ধরনের ব্লক, যা একটির সঙ্গে অন্যটি জোড়া দিয়ে বাড়ি, গাড়ি, রোবট বা বিভিন্ন অবয়ব তৈরি করা সম্ভব।
বিশ্ব রেকর্ড গড়া দুই তরুণ-তরুণী হলেন আথেনা লিওং ও সেভি সুইফট। গত ১২ এপ্রিল ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড শহরের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি খেলনার দোকানে তারা এই রেকর্ড গড়ার চ্যালেঞ্জে অংশ নেন। গিনেস সংস্থা মানচিত্রটি তৈরির জন্য সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় বেঁধে দিয়েছিল। তবে আথেনা ও সেভি নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগে কাজটি সম্পন্ন করেন।
এই বিরল সাফল্য অর্জনের আগে, প্রায় এক মাস ধরে লেগো দিয়ে বিশ্বের মানচিত্র বানানোর জন্য কঠোর অনুশীলন করেন এই দুই বন্ধু। ছোটবেলা থেকেই আথেনার প্লাস্টিকের খেলনা লেগোর প্রতি বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে সেভির সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে লেগো প্রেমের একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়।
লেগো দিয়ে গিনেস রেকর্ড তৈরির মূল ধারণাটি প্রথম আথেনার মাথায় আসে। গিনেস সংস্থাকে তিনি জানান, ছোটবেলায় লেগো তার কল্পনাশক্তি প্রকাশের জন্য দারুণ সুযোগ করে দিয়েছিল। এক বছর আগে সেভির সঙ্গে পরিচয়ের পর, লেগোর প্রতি তাদের সমান ভালোবাসার কথা প্রথম জানতে পারেন।
এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানানোর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশের। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে কাজটি সম্পূর্ণ করেছিলেন। আথেনা ও সেভি দুজন মিলে এই নতুন দলীয় রেকর্ড গড়লেও ক্ল্যারি ফারকাশের একক ক্যাটাগরির সেই বিশ্ব রেকর্ডটি এখনও বহাল রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন