প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, এনসিপি ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে।
তিনি বুধবার (১৪ অক্টোবর) সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
আবু হানিফ লিখেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে কিংস পার্টি এনসিপি। প্রথম দিকে তারা নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রক্সি সংগঠন।
তিনি আরও উল্লেখ করেছেন, এনসিপি এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে। পরবর্তীতে দেখা যায়, মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি। এটি প্রমাণ করে যে, নতুন বন্দোবস্তের নামে মানুষের সাথে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখাত এই নতুন দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।
সবশেষে, এই গণঅধিকার পরিষদের নেতা লিখেছেন, এনসিপি জুলাইকে কুক্ষিগত করে এবং গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করে। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরও নীতি গল্প শোনাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন