প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে ৫টি ইউনিয়ন থেকে আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্ধারিত ভাইবা পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।
সুপারভাইজার ৩টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী আবেদন করেন। অন্যদিকে, তথ্য সংগ্রহকারী ২৮টি পদের জন্য ৩৪৭ জন আবেদন করেছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ইউনিয়ন ভিত্তিক আলাদা বোর্ড তৈরি করে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রার্থীদের জন্য মৌখিক (ভাইবা) পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। কাউখালী উপজেলার ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় সঠিক কর্মী নির্বাচনের উপর আশাবাদ ব্যক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ভাইবা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন