প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঘানার সেই তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম জানিয়েছিলেন, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। তিনি রাউন্ড অব ৩২-এ এই ভবিষ্যদ্বাণী করেন। তবে শেষ পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি, বরং নিজের দেশ ঘানা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
শনিবার (৪ জুলাই) কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে ঘানা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে, অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে কেপ ভার্ডেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে আর্জেন্টিনা।
ফলে মেসিকে থামানোর যে ভবিষ্যদ্বাণী ঘিরে এত আলোচনা হয়েছিল, মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ঘানার ওপর আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের গোলে লাতিন আমেরিকার দলটি এগিয়ে যায়। সেই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
বিরতির পর ঘানা সমতায় ফেরার চেষ্টা করে। তবে কলম্বিয়ার আরও ব্যবধান বাড়ানোর সুযোগও ছিল। ৫৬তম মিনিটে লুইস দিয়াজের একটি বল জালে চলে গেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। দুই মিনিট পর তার আরেকটি দুর্দান্ত শট ঘানার গোলরক্ষক দারুণভাবে রুখে দেন।
শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও ঘানা কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। এমনকি কলম্বিয়ার লড়াইয়ের মধ্যে ১-০ গোলের জয় নিয়ে দলটি শেষ ষোলো নিশ্চিত করেছে। তারা কোয়ার্টার ফাইনালে ৭ জুলাই দিবাগত রাত ২টায় (৮ জুলাই) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
এর আগে, ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত নান্না কওয়াকু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এটি প্রথমবার নয়, বিশ্বকাপের গ্রুপ পর্বেও তিনি আলোচনায় এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন।
ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দাবির সঙ্গে ঘটনাটির সম্পর্ক টানার চেষ্টা করেন। কিন্তু এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত বোনসামের সর্বশেষ ভবিষ্যদ্বাণীও বাস্তবায়িত হয়নি। কেপ ভার্ডেকে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে এবং কলম্বিয়ার কাছে হেরে ঘানাও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন