প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ শাখা ডাকঘরের কর্মচারীরা তাদের বেতন এবং ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবীতে ধর্মঘট পালন করেছে। পাশাপাশি মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার কার্যক্রমও সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জুলাই, সকাল ১১ টায় সারাদেশের অন্যান্য স্থানের সাথে একযোগে আশাশুনির উপজেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীরা এই কর্মসূচিটি পালন করেন।
আশাশুনি উপজেলা ডাকঘরের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা শাখা ডাকঘর কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক মাওঃ শিহাব উদ্দীন, সহকারী সমন্বয়কারী আক্তারুজ্জামান, জেলা শাখা ডাকঘর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক পবিত্র মল্লিক, আশাশুনি উপজেলা ডাকঘর কর্মচারী সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
উপজেলার সকল ইউনিয়নের শাখা ডাকঘর কর্মচারীরা অংশগ্রহণ করার পর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। সমাবেশে সবশেষে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টারের কাছে আলাদা আলাদা স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, দাবী আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘটের কার্যক্রম গত ৬ জুলাই থেকে শুরু হয়েছে এবং এটি অযিদ্বিত কালের জন্য চলমান থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন