প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাইয়ে ২৭ বছর দায়িত্ব পালনের পর এলাকাবাসী মসজিদের ইমামকে বিদায় জানিয়েছে। বিদায়ী অনুষ্ঠানে এক লাখ টাকা উপহার, ক্রেস্ট এবং অন্যান্য উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী দীর্ঘ ২৭ বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করেছেন।
জুমার নামাজ শেষে মসজিদ কমিটি এবং শেখেরতালুক এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর ধরে শেখেরতালুক জামে মসজিদে সুনামের সঙ্গে ইমামতি করে আসছেন। অসুস্থতার কারণে শুক্রবার মসজিদ প্রাঙ্গণে আবেগঘন বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার শেষ কর্মদিবস পালন করেন।
মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ইমামতি জীবনের অবসান উপলক্ষে মুসল্লী ও গ্রামবাসীর চোখে জল এসে যায়, এবং তারা মসজিদের চত্বরে ভিড় জমায় প্রিয় ইমামকে বিদায় জানাতে।
আবেগময় কণ্ঠে ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, "জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।"
বিদায় অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক এস.এম সুমন বলেন, "এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনিও আমাদের এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে উনাকে বিদায় দিতে হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এই দোয়া করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন