প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ১৯ ঘণ্টা অতিবাহিত হলেও, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে অপহরণ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দীন জানিয়েছেন, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে নিজেদের ‘এসআরবি’ সদস্য হিসেবে পরিচয় দেন। এক পর্যায়ে, তারা এহসান প্রকাশ হাসানকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে, গাড়িটি পেকুয়া ও চকরিয়ার দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, ওই ব্যক্তিরা মুখে মাস্ক পরিহিত ছিল। তবে, তাকে অপহরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। অপহরণকারীরা ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং টাকা ও সোনা নিয়ে তাকে মুক্ত করার জন্য কল করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একাধিক দল বর্তমানে তাকে উদ্ধারের চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন