প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর পদ্মা নদীতে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার দুপুরে, চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামে একজন সৌদি আরব প্রবাসী মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করেন।
জানা গেছে, মাছটি রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে। এরপর মাছটির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয় দৌলতদিয়া মৎস্য আড়তে। সেখান থেকে ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, 'ঢাই মাছ খুব সুস্বাদু মাছ। এ মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি মাছ পেয়েছিলাম। মাছটি আড়ত থেকে কেনার পর চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন