প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশমিকা মান্দানা এক বছর ধরে বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করানোর জন্য চেষ্টা চালিয়েছেন। তিনি এমনকি একশোরও বেশি বিয়ের প্রসঙ্গ উত্থাপন করেছেন। সম্প্রতি, করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর নবম সিজনের একটি পর্বের ট্রেলারে এই তারকা দম্পতি নিজেদের বিয়ের বিষয়ে মজার তথ্য প্রকাশ করেছেন।
ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, "রাশমিকাকে বিয়ের প্রস্তাব কি তিনিই প্রথম দিয়েছিলেন?" বিজয়ের উত্তরে রাশমিকা মাথা নেড়ে ‘না’ বলেন। এরপর বিজয় তাদের বিয়ের পেছনের কাহিনী তুলে ধরেন।
হাসতে হাসতে বিজয় বলেন, "সেই প্রথম বলেছিল, চলো আমরা বিয়ে করে নিই।" এরপর করণের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, "ও আমাকে অন্তত ১০০ বার এই একই কথা বলেছে।"
বিজয়ের কথা শুনে করণ সরাসরি রাশমিকাকে প্রশ্ন করেন। সত্যিই কি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি? রাশমিকা জবাবে স্বীকার করেন, "আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।"
রাশমিকার এই স্বীকারোক্তিতে করণ অবাক হন। অন্যদিকে, বিজয়ও বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি। বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নেওয়া মানেই কাউকে অপেক্ষায় রেখে দেওয়া নয়, এই রসিকতার মাধ্যমে তিনি এমনটাই বোঝানোর চেষ্টা করেন।
অনুষ্ঠানে বিয়ের গল্পের পাশাপাশি আরও নানা মজার মুহূর্ত উঠে আসে। দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন।
অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় বিজয়ের রসায়ন সবচেয়ে ভালো, করণের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, "কারও সঙ্গেই না।" স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বলেন, "সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!"
২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা দীর্ঘদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি।
অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় ও রাশমিকাকে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন তারা। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া পাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন