প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসের উদ্বোধন আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে হতে যাচ্ছে। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশ নারী দলের সামনে সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ম্যাচ না খেলেই।
বাংলাদেশের মেয়েরা সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে চীন। বাংলাদেশ ও চীনের ম্যাচটি জাপানের স্থানীয় সময় অনুযায়ী ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
যদি বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জয়ী হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বর্তমানে নাগোয়াতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ম্যাচের পূর্বে বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরা পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি। যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে আম্পায়াররা সুপার ওভারে ম্যাচ আয়োজনের চেষ্টা করবেন।
এটি সম্ভব না হলে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ নম্বরে এবং চীন ৩৭ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের মূল পরীক্ষাটি হবে সেমিফাইনালে, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।
ভারত গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ দল ভারতের কাছে পরাজিত হয়েছিল। তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশের জ্যোতিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন