প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটি সীমান্তে বন্যার্তদের জন্য বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে, বিজিবির ছোট হরিণা জোনের উদ্যোগে ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যায় জেলা বরকল উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন। তাদের পানিবাহিত রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে, বিজিবি ছোট হরিণা জোনের ১২ ব্যাটালিয়ন বরকলের ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ক্যাম্প আয়োজন করে। ক্যাম্পের মাধ্যমে মোট ১৫৪ জন অসুস্থ পাহাড়ি এবং বাঙালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ২০ হাজার ৫০০ টাকার বেশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পের বিষয়ে মেডিকেল কর্মকর্তা মেজর মো. আসিফুর রহমান উল্লেখ করেন, বিজিবি দেশের সীমান্ত রক্ষা ছাড়াও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসা গ্রহণ করা মানুষের মধ্যে বেশিরভাগ পানিবাহিত রোগে আক্রান্ত ছিল। যথাসময়ে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বিজিবি ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পটির পর্যবেক্ষণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন