প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণী সিনেমায় প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন রামায়া কৃষ্ণান। তার গোপন প্রেমের কাহিনী এখনও সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বাহুবলির মা হিসেবে পরিচিত এই অভিনেত্রী বিয়ের আগে এক পরিচালকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যা শেষ পর্যন্ত গর্ভপাতের মতো ঘটনার দিকে নিয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ শুরু করেন রামায়া। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিবাহিত এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর অন্দরমহলে গোপন ছিল না।
সকলেই তাদের প্রেমের বিষয়টি জানতেন। কে এসের অনেক সিনেমায় রামায়া কাজ করেছেন। সেখান থেকেই তাদের সম্পর্ক পরিণয়ের দিকে এগোয়। একসময় অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবর জানাজানি হলে রবিকুমারের স্ত্রী হুমকি দেন রামায়াকে।
এই পরিস্থিতিতে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। ফলে একপর্যায়ে রামায়া গর্ভপাতের সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি নাকি কে এস রবিকুমারের কাছে ৭৫ লক্ষ টাকা দাবি করেন।
যদিও গণমাধ্যমের সামনে প্রেম ও গর্ভপাতের বিষয়টি উভয়েই অস্বীকার করেছেন তারা। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ কথা এখনও মাঝে মাঝে আলোচনায় আসে।
পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রামায়া। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে, যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গে সুখের সংসার করছেন এই অভিনেত্রী।
এটি উল্লেখযোগ্য যে, রামায়া কৃষ্ণান দক্ষিণের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন এবং তার ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমা সম্পন্ন করেছেন। সর্বশেষ তাকে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন