প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার বিআরটিসি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল (৩০) খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন