প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর একটি দোকান থেকে বিকাশে টাকা পাঠানোর পর সেই টাকা না দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় সাইফুল (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে গুলশান থানায় সোপর্দ করেন।
গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, হঠাৎ করে লোকজনের হইচই শুনে আমি এবং কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পারি যে, সাইফুল নামের যুবক বিকাশের দোকান থেকে ‘সেন্ড মানি’ করে টাকা পরিশোধ না করেই পালানোর চেষ্টা করছিলেন। তখন লোকজন তাকে ধরে ফেলেন এবং মারধর করতে থাকেন।
তিনি আরও বলেন, পরে আমি এবং অন্যান্য পুলিশ সদস্যরা তাকে জনতার হাত থেকে উদ্ধার করে গুলশান থানায় নিয়ে আসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন