প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন যে, মানুষের বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার অধিকারটি তারা নিজেদের পকেটের টাকা দিয়ে অর্জন করে। তিনি উল্লেখ করেন, "এটা তো সরকার ফ্রিতে দেয় না।" বর্তমানে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে এবং বিদ্যুতের বিল যেখানে ১২শ টাকা ছিল, সেখানে তা এখন ৪ হাজার টাকায় পৌঁছেছে। তিনি প্রশ্ন করেন, "এই অর্থ কোথায় যায় এটার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।" বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আইসিইউতে চলে গেছেন, মাশাআল্লাহ।
শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের কুমিল্লার পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, যারা বলেছিলেন নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে, তারা এখন ক্ষমতায় আসার ছয় মাস পরও জনগণের জন্য কোনো সংস্কার আনতে পারেনি। তিনি বলেন, "এখন এদেশের মানুষ সংস্কার তো পায়ইনি, এখন তিনবেলা ভাতও খাওয়ার সুযোগ নেই, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।"
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "আপনারা নির্বাচনের আগে ভালো ভালো কথা বলবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনারা ক্যাম্পেইন করেছেন। কিন্তু নির্বাচনের পরে ১৮ কোটি মানুষকে দেওয়া কথা গণভোটের রায় বাস্তবায়ন করেননি।"
এনসিপির এই নেতা উপস্থিত জনতাকে জানান, নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু তিনি জানেন যে, জনগণ তাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, "১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সাথে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে।" তিনি আরো বলেন, "কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।"
তিনি আরও উল্লেখ করেন, "২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড ব্লক করে রেখেছিল।" তিনি বলেন, "সেজন্য তিনি (শেখ হাসিনা) কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না, কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন। কিন্তু কুমিল্লার মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।"
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন