প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ কর্মসূচির আওতায় বরিশাল এলজিইডি গৌরনদী-সরিকল জিসি সড়কে প্রায় দেড়শ' ফুট দৈর্ঘ্যরে আরসিসি ‘আর্চ গার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। খরস্রোতা আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী খালের ওপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক এই সেতুটি শুধু সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাই নয়, তা স্থানীয় বিশাল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
এলজিইডির প্রধান প্রকৌশলীর নিবিড় নজরদারিতে নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, এটি বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি গৌরনদীকে উন্নয়নের এক নতুন মাইলফলকে যুক্ত করেছে। এই সেতুটি স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যেকোনো অসুস্থ মানুষের জন্য দ্রুত চিকিৎসা সেবার আওতায় আসার প্রক্রিয়াতেও বিশেষ ভূমিকা পালন করছে।
এছাড়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও এই আর্চ গার্ডার সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা স্থানীয় সাধারণ মানুষ এবং প্রশাসন ভীষণভাবে স্বীকার করছে। একটি স্প্যানের ওপর নির্মিত এই আরসিসি সেতুটির রয়েছে দুটি এবাটমেন্ট ও ২২৪ মিটার সংযোগ সড়ক। এলজিইডির বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান জানান, আধুনিক নির্মাণশৈলীর এই সেতুটির নির্মাণে নিবিড় তদারকি এবং সবার মাঝে উন্নয়নমুখী কর্মপরিকল্পনার চ্যালেঞ্জ ছিল। বরিশালের নির্মাণ প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজ প্রায় ৩১ মাস সময়ে সেতুটির নির্মাণ কাজ এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
এলজিইডি বরিশালসহ দক্ষিণাঞ্চলের পল্লী উন্নয়নে ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে সমৃদ্ধ ও টেকসই যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করে তুলেছে। ফলে দক্ষিণাঞ্চলের গ্রামীণ অর্থনীতি ইতোমধ্যে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট সহ বিভিন্ন গ্রোথ সেন্টার নির্মাণের মাধ্যমে এলজিইডি পল্লী অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এমনকি টেকসই যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের পল্লী এলাকার কৃষি উৎপাদন ও বিপণনের পাশাপাশি বাজার সংযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ স্থানীয় অর্থনীতির বিকাশেও এলজিইডি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে। গৌরনদীর পালরদীর আর্চ গার্ডার সেতুটিও ইতোমধ্যে সুদূর পল্লী এলাকার সঙ্গে উপজেলা সদরের টেকসই ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে, এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন